আদালতের আসামীর স্বাস্থ্য পরীক্ষায় বিলম্ব সদর হাসপাতালের

নিজস্ব প্রতিবেদকঃ

আদালত থেকে পাঠানো শারীরিক পরীক্ষা করার জন্য আসামীকে নিয়ে সকাল থেকে দুপুর অবধি বসে থাকতে হয়েছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কর্মকর্তাদের।ঘটনাটি ঘটেছে বুধবার (১সেপ্টেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে।
জানা গেছে, বন্য হাতির হত্যার অভিযোগে রামু থেকে নজির আহমদ (৭০) নামের আসামীকে আদালতে তুলা হলে তার পায়ে ব্যান্ডেজ থাকায় আদালত তাকে ডাক্তারের মাধ্যমে পরীক্ষা করে সার্টিফিকেটসহকারে আবারো আদালতে হাজির করতে বলা হয়। বিজ্ঞ আদালতের নির্দেশমতে বুধবার (১সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে গ্রেফতার হওয়া নজির আহমদকে নিয়ে হাসপাতালে পায়ের পরীক্ষার জন্য আসলে কোন অর্থোপেডিক্স ডাক্তার কক্সবাজার সদও হাসপাতালে উপস্থিত না থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হয়।

দুপুরে ডাক্তার আসার পর পরীক্ষা করে জানান, তার পায়ে কোন ধরনের সমস্যা নেই। কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ন কবির জানান , গতকাল অভিযুক্ত আসামী নজির আহমদকে গ্রেফতার করে আদালতে আনতে রাত হয়ে যায়। পরের দিন আদালতে প্রেরণ করা হলে তার পায়ে ব্যান্ডেজ থাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্দেশে অর্থোপেডিক্স ডাক্তার ধারা পরীক্ষা করে যেন আদালতে হাজির করা হয় এই মর্মে নির্দেশ দেন । পরে হাসপাতালে গেলে অর্থোপেডিক্স ডাক্তার না থাকায় সকাল থেকে দুপুর অবদি বসে থাকতে হয় বনবিভাগের কর্মকর্তদের। দুপুরে ডাক্তার এলে পরে অভিযুক্ত আসামীকে পরীক্ষা করে আদালতের প্রেরণ করা হয় বিকাল তিনটার দিকে।

এবিষযে কক্সবাজার আরএমও ডাক্তার মোঃ শাহিন আব্দুর রহমান চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান, হাসপাতালে একজন কনসালটেন্টসহ মোট ৪জন অর্থোপেডিক্স ডাক্তার রয়েছে। এই বিষয়েআমাদের সাথে কেউ যোগাযোগ করেনি। যদি দেরি হয়ে থাকে তবে হাই অথেরেটির সাথে যোযোগ করা প্রয়োজন ছিল।
এদিকে সরকারি বাতায়নে দেখা যায় একটি ইমার্জেন্সি নাম্বার দেওয়া থাকলেও জনসাধারণের সুবিধার জন্য হাসপাতাল সুপারসহ কোন ডাক্তারের নাম পদবী ও নাম্বার চোখে পড়েনি।

গত মঙ্গলবার (৩১ আগষ্ট)কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ খুনিয়াপালংয়ে বৈদ্যুতিক ফাঁদে আটকে একটি বন্য মা হাতিকে হত্যার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা হয়। হাতি হত্যার ঘটনায় (৩১ আগষ্ট) মঙ্গলবার নজির আহমদ (৭০) নামের একজনকে গ্রেফতার পুলিশ। সে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকার বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.