ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা

ওয়ান নিউজঃ দেশের বৃহত্তম শরিয়াহ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বলে (রোববার, ১৪ জুন) এ সিদ্ধান্ত নেয়া হয়।

আমানতকারীদের স্বার্থরক্ষা এবং জনস্বার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বোর্ড বাতিলের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একইসঙ্গে ব্যাংকের প্রশাসনিক ও পর্ষদীয় যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নিয়োগ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্র রিরোধী এবং উষ্কানীমূলক কোন মন্তব্য বা বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোন ধরনের আপত্তিকর মন্তব্য বা বক্তব্য সংশোধনের ক্ষমতা রাখেন।