জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়িতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় করোনা রোগীদের সেবার জন্যে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গ্যাস সিলিন্ডারসহ প্যাকেজ ও করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ২৩ সদস্যকে সাড়ে ১৫ লাখ টাকার ঋণ এবং বৃক্ষ চারা বিতরণ করেছে আমার বাড়ি আমার বাড়ি খামার প্রকল্প ও সঞ্চয় ব্যাংক।
বুধবার (১সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।
এ অনুষ্ঠান সঞ্চালনা করেন আমার বাড়ি আমার বাড়ি খামার প্রকল্প ও সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- নাইক্ষ্যংছড়ি হাসপাতালে প্রধান এ জেট এম সেলিম, উপজেলা অাওয়ামী লীগের সসাধাণ সম্পাদক মো: ইমরান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল অাবছার ইমন, নাইক্ষ্যংছড়ি হাসপাতালে কর্মকর্তা অাবুল কালাম, কর্মকর্তা পল্লব বড়ুয়া, উপজেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৭
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.