যুদ্ধবিরতির সময় বৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ, চুক্তি না হলে আবার যুদ্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানে চলমান যুদ্ধবিরতি

ওয়ান নিউজ ডেক্সঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা বুধবার সন্ধ্যা নাগাদ শেষ হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে এর মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলেও এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ‘একেবারেই ক্ষীণ’।

টেলিফোনে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না।’

চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, ‘একটি বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করব না। হাতে আমাদের যথেষ্ট সময় আছে।’

যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হয়, তবে কি যুদ্ধ পুনরায় শুরু হবে? এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি বলেন, ‘যদি চুক্তি না হয়, তবে আমি অবশ্যই তেমনটা (যুদ্ধ শুরু) মনে করছি।’

অবশ্য এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ট্রাম্পের অবস্থানে এর আগে বেশ কয়েকবার অসংলগ্নতা দেখা গেছে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা তাঁকে পাঁচবার এ বিষয়ে প্রশ্ন করলে তিনি তিনবার তিন ধরনের ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছিলেন। তবে বুধবারের সময়সীমা ঘনিয়ে আসায় তাঁর সর্বশেষ বক্তব্যে কঠোর অবস্থানের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।

সূত্র: সিএনএন

মন্তব্য করুন

আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্র রিরোধী এবং উষ্কানীমূলক কোন মন্তব্য বা বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোন ধরনের আপত্তিকর মন্তব্য বা বক্তব্য সংশোধনের ক্ষমতা রাখেন।