চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় দ্রুতগতির বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে এক আইনজীবী মফিজুর রহমান (৩২) । গত শুক্রবার রাত নয়টার সময় পটিয়া উপজেলার বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় এ ঘটনা ঘটে । নিহতের নিকটাত্মীয় আনোয়ার হোসেন অভি বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও ১ জন আহত হয় । তার নাম পাওয়া যায়নি।
জানা যায়, চন্দনাইশ পৌরসভার জিহয ফকিরের পাড়ার বাসিন্দা আব্দুল আলীমের পুত্র
এডভোকেট মফিজুর রহমান চট্টগ্রাম শহর থেকে মোটর সাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন । পটিয়া ইন্দ্রপুল এলাকায় বাইপাস সডকে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে বহনকারী মোটর সাইকেলে
প্রচন্ড জোরে আঘাত করলে ছিটকে পড়ে যায় মফিজ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করলেও তাকে আঘাতকারী গাড়িটি আটক করতে পারেনি । দুই কন্যা সন্তানের জনক মফিজুর রহমানের মৃত্যুতে চন্দনাইশের শোকের ছায়া বিরাজ করছে।
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:২০
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.