লামায় পলিথিন ব্যাগে মৃত নবজাতক

উদ্ধার করলো পুলিশ

মোঃ চান মিয়া লামাঃ

বান্দরবানের লামায় ৯৯৯ নাম্বারে কল পেয়ে লাইন ঝিরি তিন রাস্তার মোড ব্রীজ এর নিচ থেকে পিলিথিনে মোডানো একটি নবজাতক উদ্ধার করলো লামা থানা পুলিশের একটি ইউনিট। 

২৬ফেব্রয়ারী (শনিবার) রাত ১১টার দিকে  ইমরান নামের এক ব্যক্তি ৯৯৯ নাম্বারে কল করে লামা থানাকে তা জানানো হলে লামা থানার একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে উদ্ধার করে নবজাতকের মৃত দেহ। পরে নবজাতকের মৃত দেহটি লামা থানায় নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ৯৯৯নাম্বারে কল দাতা জানান কিছু দিন পূর্বে আমি ব্রীজের নিচে ছাগল খোজার জন্য যাই। দেখতে পাই এখানে পলিথিন মোডানো কি একটি, আমি মনে করেছি কিছু দিন পূর্বে এখানে মাহফিল হয়েছে সেই খানে গরু জবাই করেছে তার আবর্জনা হয়ত কেউ এখানে পেলেছে হতে পারে। কিন্তু আজ আমার ছোট শালিকা বলে পলেথিনে বাচ্চা। তখন আমি ৯৯৯ নাম্বারে কল দিলে, পুলিশ আসলে আমি তা দেখিয়ে দেই। পুলিশ পলিথিনে মোডানো নবজাতকের মৃত দেহটি নিয়ে যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.