চকরিয়া নারী নেত্রী  চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কারাগারের বেসরকারী কারা পরিদর্শক মনোনীত। 

 

 

মোঃ নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক হামিদ হোছাইনের সুযোগ্য সহধর্মীনি ও বাশখালী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী ইয়ামুন নাহার উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ মানিকপুর গ্রামের পুত্রবধু চট্টগ্রাম জেলা কেন্দ্রীয় কারাগারের বেসরকারী কারা পরিদর্শক হিসেবে মনোনীত হয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কার্যালয়ের বিশেষ নির্দেশনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এবং রাজনৈতিক ব্যক্তিদ্বয়ের আন্তরিক প্রচেষ্টায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহারকে গতকাল ২৯ নভেম্বর বেসরকারী কারা পরিদর্শক হিসেবে নিয়োগ দেন।  নবনির্বাচিত বেসরকারী কারা পরিদর্শক ইয়ামুন নাহার সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন এবং সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.