রামুতে হাইওয়ে পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২ 

 

খালেদ হোসেন টাপু,রামুঃ 

রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এরা হলো  টেকনাফ  হ্নীলা পশ্চিম পানখালী এলাকার মৃত আবুল হাশেমের ছেলে মোঃ জসীম (২০), মোস্তাক আহম্মদের ছেলে  মোঃ ফোরকান (২১)।

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর বেলা সাড়ে ১২ টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলামের নির্দেশে এএসআই তছলিম উদ্দিন সঙ্গীয় ফোর্স তুলাবাগান এলাকায় অটোরিক্সা তল্লাশী চালিয়ে ৩ হাজার ইয়াবাসহ তাদেরকে আটক করে। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত ব্যাটারী চালিত অটোরিক্সাটিও আটক করে পুলিশ। এব্যাপারে মামলার  প্রক্রিয়া চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.