রাঙ্গুনিয়াকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করা হবে

আবুল কালাম, চট্রগ্রামঃ

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ওয়ার্ড ভিত্তিক প্রচারণা শুরু করেছে। আগামী ২৮ফেব্রুয়ারি নির্বাচনে মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ মনোনীত শাহজাহান সিকদার নৌকা প্রতীক নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে রাঙ্গুনিয়াকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা ও ঐক্যতা চেয়েছেন মেয়র পদপ্রার্থী শাহজাহান সিকদার।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গুনিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের নৌকা পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান সিকদার প্রচারণার চালান। পৌরসভার ভোবানি গেইট হতে মধ্যম নোয়াগাঁও, উত্তর নোয়াগাঁও, দুল্লর্ভের’র বাড়ি, নোয়াগাঁও লস্কর তালুকদার বাড়ি হয়ে প্রথম ওয়ার্ড প্রচারণার কার্যক্রম শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আসলাম খান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী আইয়ুব, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার,আকতার হোসেন, সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সদস্য জাহিদুল ইসলাম, সদস্য দ্বীপায়ন শীল, রাঙ্গুনিয়া উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ,সহ সভাপতি বি,কে লিটন, হালিম আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা তাঁতীলীগ নেতা মোরশেদ তালুকদার,পৌরসভা আওয়ামী লীগ নেতা শামসুল আলম,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত,পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুল অালম তালুকদার, সাধারণ সম্পাদক মাষ্টার মোসলেম উদ্দিন, পৌরসভা ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জালাল উদ্দিন,২নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন, উপজেলা যুবলীগ সদস্য রাশেদ চৌধুরী,পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএ বাবুল, যুবলীগ নেতা মহিউদ্দিন, সাইফুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন, মিনার,ছাবের, হেলাল,মো মেজবাহ উদ্দিন নয়ন,মিনহাজ,প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.