পশ্চিম সোনাইছড়ি ইসলামী যুব কল্যাণ সংসদ’র ২১তম তাফসিরুল কোরআন মাহফিল ১৯শে ফেব্রুয়ারী

আনছার উল্লাহ, উখিয়াঃ

আগামী ১৯শে ফেব্রুয়ারী রোজ জুমাবার উখিয়া উপজেলাধীন ১নং জালিয়াপালং ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী “পশ্চিম সোনাইছড়ি ইসলামী যুব কল্যাণ সংসদের উদ্যোগে” ২১তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

জুমাবার বাদে আছর হ‌ইতে পশ্চিম সোনাইছড়ি বাদামতলী সীরাত ময়দানে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে।

উক্ত তাফসীরুল মাহফিলে দলমত নির্বিশেষে সকল দ্বীনি ইসলামী ভাইদের সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে মাহফিলে যোগদান করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ রইলো।

মাহফিল পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে:
আবদুল্লাহ আল মামুন, সভাপতি মাহফিল পরিচালনা কমিটি।
মোঃ রফিক উল্লাহ,সাধারণ সম্পাদক মাহফিল পরিচালনা কমিটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.