প্রধানমন্ত্রীর পরিশ্রমেই এত দ্রুত টিকা নেওয়া সম্ভব হয়েছেঃ তথ্যমন্ত্রী

ওয়ান নিউজঃ করোনা মোকাবেলায় যেভাবে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত দ্রুত টিকা নিয়ে এসেছে, যেখানে অনেক উন্নত দেশ এখনো টিকা আনতে পারেনি। এমনকি আমেরিকায়ও হাহাকার টিকা জন্য। আমেরিকার মতো উন্নত দেশে করোনা টিকার জন্য হাহাকার চললেও, বাংলাদেশ দ্রুত করোনা টিকা আনতে পেরেছে এটা প্রধানমন্ত্রীর পরিশ্রমের গুনেই সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

আজ বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে তিনি করোনার টিকা নেন।

হাছান মাহমুদ বলেন, ‘প্রথমত, বিএনপির যে নেতারা টিকা নিয়েছেন বা নেওয়ার পক্ষে কথা বলছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। যে দায়িত্বশীল নেতারা এই টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিলেন, তাঁদের জন্য লজ্জা হচ্ছে। কারণ, তাঁদের চালানো অপপ্রচারে এটিই প্রমাণ হয় যে তাঁরা সব সময় দেশের মধ্যে গুজব রটনা করে মানুষকে বিভ্রান্ত করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যেই অপপ্রচার চালান।’

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.