জামায়াতের আমির এবং এনসিপির আহ্বায়কের বাসায় যাবেন তারেক রহমান

ওয়ান নিউজঃ জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের বাসায় আগামীকাল (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাক্ষাতে যাবেন বিএনপির চেয়ারম্যান ও সংসদ সদস্য তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জামায়াতের আমির শফিকুর রহমানের বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। আর নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে।

তারেক রহমান নির্বাচন–পরবর্তী সৌজন্য বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়।

নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারা ২০৯টি আসনে জয়ী হয়েছে।

অন্যদিকে প্রতিপক্ষ জামায়াতে ইসলামী ও মিত্রদলগুলো ৭৭টি আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.