ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বাসায় তারেক রহমান

ওয়ান নিউজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি রওনা করেন।

এর আগে শনিবার বিএনপি সূত্রে জানা যায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.