চকরিয়া পৌরশহরে মেয়র আলমগীর চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

এম.মনছুর আলম, চকরিয়া :

চকরিয়া পৌরশহরে শীতার্ত দরিদ্র চালকদের মাঝে শীতের প্রকোপ থেকে রক্ষাকল্পে মেয়র আলমগীর চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে অসহায়, দরিদ্র অটোরিক্সা ও টমটম চালককে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে চকরিয়া পৌরশহরে বিভিন্ন পয়েন্টে শীতার্ত অসহায়, দরিদ্র চালকদের মাঝে এই শীতবস্ত্র তুলে দেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলমগীর চৌধুরী। চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, শীতের প্রকোপ মোকাবেলায় ও শীতার্ত অসহায়, দরিদ্র শ্রেণীর পৌরশহরে যতো চালক রয়েছে তাদের মাঝে আমার ব্যক্তিগত তহবিল থেকে অটোরিক্সা ও টমটম চালকদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রতিদিন পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে হতদরিদ্র ও নিম্ন আয়ের শীতার্ত চালকদের খোঁজ নিয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.