হাবিবুর রহমান সোহেল:
রামুর গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি এলাকায়, স্কুলের মাঠ ভরাটের নামে, (সরকারী সম্পদ) বালি পাচারের মহোৎসব চলছে। যার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। তেমনি মানা হচ্ছে না হাইকোর্টের নির্দেশনাও। স্থানীয় জনপ্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, এসব অবৈধ বালিপাচারে জড়িত একই এলাকার বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, মৃত বদিউল আলমের ছেলে, আজিজ মৌলার নেতৃত্বে ৫/৬ জনের একটি শক্তিশালী সেন্ডিকেট। বৃহস্পতিবার বিকেলে একদল গণমাধ্যম ওই এলাকায় সরেজমিনে দেখতে গেলে স্থানীয় সাবেক এমইউপি আবুল কাসেম জানান, বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, মৃত বদিউল আলমের ছেলে, আজিজ মৌলার নেতৃত্বে ৫/৬ জনের একটি শক্তিশালী সেন্ডিকেট মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে (মহামান্য হাইকোর্ট জাংছড়ি বালিমহল ইজারা স্থগিত আদেশ করে) বিদ্যালয়ের মাঠ ভরাটের নামে, অবৈধভাবে বালি উত্তোলন করে স্কুলের মাঠে জমা করে, প্রতিনিয়ত বিভিন্ন ডাম্পার ও ট্রাকে করে টাকার বিনিময়ে এলাকার বিভিন্ন জায়গায় বালি বিক্রি করছে। অভিযুক্ত আজিজ মওলার কাছে জানতে চাইলে বালি বিক্রি করছেন বলে স্বীকার করে।এবং প্রতিবেদককে জানান তিনি বৈধ, অবৈধ চিনেন না। তিনি বরাবর বালি বিক্রি করছেন। এবং করে যাবেন।
স্থানীয় সচেতন মহল ও জনপ্রতিনিধিরা এই ব্যাপারে রামু উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.