কুয়াকাটা সৈকতে সুন্দরবন দিবস পালিত হয়েছে

কুয়াকাটা পটুয়াখালীঃ

‘সুন্দরবন বাঁচাও’ বাংলাদেশ বাঁচাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেলা ১১টায় ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন’ বাপা’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। পরে দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, প্রধান অতিথি ছিলেন, ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোন সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহরাব হোসাইন, বিশেষ অতিথি ছিলেন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক), ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক এম এম মিজানূর রহমান।
বক্তব্য রাখেন অতিথি সহ বিডি ক্লিন কুয়াকাটা শাখা সহকারী সমন্বয়ক আসাদুজ্জামান মিরাজ ।
আলোচনা সভায় সুন্দরবনের প্রতি যেনো কখনো পরিবেশ পরিপন্থী কাজ না হয় এবং সুন্দরবন রক্ষা সহ বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের আশপাশের পরিবেশ রক্ষায় সবাই ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
সভা সঞ্চালনা করেন বাপা সদস্য কামাল হাসান রনি।
সভায় বিভিন্ন সামাজিক সংগঠন সহ পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.