এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার পাকা ঘর বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুবির কুমার দাস, উপজেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তার বিরুদ্ধে। এঘটনায় আমসড়া গ্রামের আব্দুল বারীক, রেজাউল করিম ও সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে ১০৫ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগটি রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই দাখিল করেন।

অভিযোগ সুত্রে যানা যায়, রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা ধুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড আমশড়া গ্রামে, মুজিব শতবর্ষ উপলক্ষে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার, প্রকৃত ভুমিহীনদের মাঝে পাকা ঘর বিতরনের কথা। কিন্তু সরকারী বিধি না মেনে সংশ্লিষ্ঠ কর্মকর্তরা প্রকৃত স্থানীয় অসহায় ভুমিহীনদের যথাযথ যাচাই বাছাই না করে ঘর প্রদান করে।
অভিযোগে আরো যানা যায়, উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রহিমাবাদ গ্রামের পিয়াসের স্ত্রী বুলবুলি খাতুন, একই উপজেলার গয়হাট্রা গ্রামের মালেয়শিয়া প্রবাসীর স্ত্রী রুমা খাতুন, আমশড়া গ্রামের শওকাত আলীর স্ত্রী সালেহা খাতুন ও ওমর আলীর ঘর বাড়ী থাকা সত্বেও, তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর বরাদ্ধ দিয়েছেন। যার ফলে প্রকৃত ভুমিহীনরা তাদের ন্যয্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
ভুমিহীন রেজাউল করিম মানিক বলেন, আমি ঘর বিতরনের বিষয়ে লিখিত অভিযোগ করেছি। সংশ্লিষ্ঠ প্রসাশনের নিকট আমার আবেদন বিষয়টি যথাযথ তদন্ত করে প্রকৃত ভুমিহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার বন্টন করবেন। এবং অনিয়মের যারা যুক্ত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন।
রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুবির কুমার দাস এর অফিসে একাধিকবার গেলেও তার দেখা মেলেনি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করে নাই।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম জানান, ঘর বিতারনে অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.