উখিয়া থেকে বিদেশী মদ উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউপির কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড় এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-১৫
র‌্যাব কক্সবাজার এর একটি দল ৬ ফ্রেরুয়ারী( শনিবার) বিকাল ৩টার দিকে বিশেষ সূত্রে জানতে পেরে মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপির ০৯ নং ওয়ার্ড, কুতুপালং গ্রামের আব্বাসের বাড়িতে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অজিত বড়ুয়া (৪০), পিতা- গোরাধন বড়–য়া, মাতা- পরমিতা বড়য়া, সাং- কুতুপালং পূর্ব পাড়া, ০৯ নং ওয়ার্ড, ইউপি- ০৪ নং রাজাপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে ধৃত করে এবং সঙ্গীয় অপর ০১ জন পালিয়ে যায়। ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে জানায় যে, পলাতক আসামীর বসতঘরের ভিতর মাদকদ্রব্য লোকায়িত অবস্থায় আছে। পরবর্তীতে উপ¯ি’ত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সহযোগীতায় পলাতক আসামীর বসতঘড় তল্লাশী করে প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ১৮ টি বিদেশী মদের বোতল, ০৫ টি বিদেশী উইস্কির বোতল, ৪২ টি বিয়ার ক্যান এবং ১৬ লিটার ২৫০ মিলি দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে এবং পলাতক আসামী দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে উপরোক্ত মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
র‌্যাব -১৫ জানান, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম কারণ হচেছ মাদকাসক্তি। মাদকাসক্তির ভয়াল থাবা প্রতিনিয়ত আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধ এবং দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাবের মাদক বিরোধী অভিযান দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে। আমাদের অভিযান চলমান থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.