উখিয়াতে মাটি ভর্তি ডাম্পার আটক

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়ার রাজাপালং এর উত্তর পুকুরিয়ায় পাহাড় কাটার সময় বনবিভাগ অভিযান পরিচালনা করে মাটি ভর্তি একটি ডাম্পার আটক করেছে বলে জানা গেছে।

সোমবার (৮মার্চ) দিবাগত রাতে কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা দক্ষিণ মোঃ হুমায়ুন কবির এর নির্দেশে উখিয়া রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে পাহাড় কাটার সময় মাটি ভর্তি একটি ডাম্পার আটক করি।
আশা করছি এভাবে অভিযান চলমান থাকলে পাহাড় কাটা বন উজাড় কমে যাবে।
কক্সবাজার বনবিভাগ (দক্ষিণ) এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, যারা বন ধ্বংস করতে চায় তাদের বিরোদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। আমরা বন ধ্বংস হতে দিবনা।

স্থানীয়রা জানান, গাড়ীটি কদিন আগে মোস্তাক ড্রাইভার নামের এক ব্যক্তি ক্রয় করেছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.