হেলাল উদ্দিন, টেকনাফ:
টেকনাফে পবিত্র আশুরার ওয়াজ মাহফিলে মাইক লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশির আহমদ (১৬) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বিকালে উপজেলার হ্নীলা ইউপি দক্ষিণ রঙ্গিখালী এলাকায় এঘটনা ঘটে। নিহত যুবক ওই লাকার রশিদ আহমদের পুত্র।
নিহতের বড় ভাই দেলোয়ার জানান, প্রতিবছরের ন্যায়া পবিত্র আশুরার উপলক্ষে উত্তর রঙ্গীখালী জামে মসজিদের ছাদে ওয়াজ মাহফিলে মাইক লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশির আহমদ ছাদ থেকে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে নিয়ে গেলে অবস্থার গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথেই সন্ধায় মৃত্যু বরণ করে। হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, বিষয়টি পরিবারের পক্ষ থেকে আমাকে অবহিত করা হয়েছে। থানায় লিখিত আবেদনের মাধ্যমে অনুমতি স্বাপক্ষে দাফনের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে।
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.