মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
রামু কলঘর বাজার থেকে ১৮ হাজার ইয়াবাসহ মোঃ ইউনুছ (৩৭) নামের মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় রামু উপজেলার কলঘর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালানো হয়। আটক মোঃ ইউনুছ নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রধান ঝিরি এলাকার মৃত আবুল বশরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা। এ বিষয়ে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:২১
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.