যশোরে গত ২৪ ঘন্টায় আরো ১৬৩ জনের করোনা শনাক্ত; মৃত্যু ৪

ইয়ানূর রহমান : যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৬৩ জনের করোনা শনাক্তহয়েছে। এছাড়া মারা গেছেন ৪ জন। রোগীর সংখ্যা বৃদ্ধি কারণে সাজেদা ফাউন্ডেশনের সহতায় আরো ৪০টি বেড বৃদ্ধি করার কাজ করছে স্বাস্থ্য বিভাগ।

যশোর স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৪২০ জনের নমুনা পরীক্ষা করে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ। আজ মারা গেছেন ৪জন। এর মধ্যে ২জন যশোর জেনারেল হসপিটালে করোনা রেড জোনে ভর্তি ছিল অপর দুইজন খুলনা মেডিকেল হসপিটালের করোনা রেড জোনে ভর্তি ছিল। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছে ১২০জন।

এদিকে শার্শা উপজেলা করোনা শনাক্তে রয়েছে শীর্ষে। এখানে ৪৩ জনকে পরীক্ষার আওতায় এনে ৩২ জনকে করোনা শনাক্ত করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, যশোর জেনারেল হসপিটালে দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি কারণে সাজেদা ফাউন্ডেশনের সহতায় আরো ৪০টি বেড বৃদ্ধি করার প্রস্তুতির কাজ চলছে। যাতে করে করোনা রোগীরা ভালোভাবে চিকিৎসা নিতে পারে।

এদিকে উচ্চ ঝুঁকির কারণে যশোরের পাঁচ পৌরসভা ও ৯টি ইউনিয়নে লকডাউন চলছে। তবে লকডাউন কার্যকরভাবে মানছে না সাধারণ মানুষ। তবে প্রশাসন বলছে লকডাউন কার্যকর করতে আরো কঠোরতা আরোপ করা হবে। সেই সাথে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ তাদের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.