কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটির কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে মসজিদে শনিবার (১৯জুন) বিকাল ৪টায় হেলপিং হেন্ডস ফর কাপ্তাইয়ে’ পক্ষ হতে বিশটি সিলিং ফ্যান প্রদান করা হয়। ফ্যান প্রদান অনুষ্ঠানে সাবেক ৪নং ইউপি সদস্য পারুল আক্তারের পরিচালনায় এবং সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলামেরর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার (অতিরিক্ত দায়িত্ব)। এসময় বিশেষ অতিথি ছিলেন,পলিটেকনিক মেকানিকেল বিভাগীয় প্রধান আব্দুল হামিদ, ক্যাশিয়ার আশ্রাফ আলী অনিক,ক্রাফ ইইন্সট্রাকটর নুরুজ্জামান, দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ, ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম,ঠিকার ও ব্যবসায়ী জাহেদুল কবির রাসেল, মুন্না, মহিউদ্দিন ও সাদ্দাম হোসেন সহ প্রমুখ। হেলপিং হেন্ডস ফর কাপ্তাই এর পক্ষ হতে প্রধান অতিথির নিকট ফ্যান তুলে দেয়া হয়।পরে হেলপিং হেন্ডস ফর কাপ্তাইয়ে জন্য মসজিদে দোয়া মুনাজাত করা হয়।
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৪৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.