ক‌রোনায় পাঁচলাইশ ম‌ডেল থানার বিভিন্ন আয়োজন

আবুল কালাম, চট্রগ্রামঃ 

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিট-১৯) দ্বিতীয় ধাপে সংক্রমণের মোকাবেলা করার জন্য জনগনকে স্বস্থ্য সচেতনা তৈরি ও বিভিন্ন নিয়ম বিধিমেনে চলার জন্য ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ পাঁচলাইশ মডেল থানার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২১ মার্চ)সকালের দিকে নগরীর ষোলশহর দুই নাম্বার গেট বিপ্লব উদ্যানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ এবং বাউল গানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম বার। আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার জনাব শহিদুল ইসলাম, ওসি পাঁচলাইশ মডেল থানা আবুল কাশেম ভূঁইয়া,পাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য সচিব জনাব আবু সায়ীদ সেলিম,দৈনিক সাঙ্গু পত্রিকার অনলাইন সম্পাদক জনাব মোঃ ইলিয়াস রিপন।কোভিড সচেতনতা তৈরি ও স্বাস্থ্য বিধি মানার বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পী জনাব মোহাম্মদ কামাল, সহ শিল্পী জনাব আব্দুর রাজ্জাক, ও মোহাম্মদ রফিক। অনুষ্ঠানের সময় উপস্থিত তিন চারশো মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.