উখিয়াতে অবৈধ মাটি ভর্তি ডাম্পারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার বন বিভাগ দক্ষিণ এর উখিয়া রেঞ্জ এর থাইনখালী বিটের পালং খালী থেকে অবৈধ ভাবে মাটি পরিবহন কালীন সময় ১টি ডাম্পার আটক করা হয়েছে।
গত রবিবার (২৮ফ্রেরুয়ারী) সকালের দিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে¡ বিশেষ টহল দল ও বনকর্মীরা এ অভিযান চালায়। পরে উপজেলা নির্বাহী কর্মকতৃা মোঃ নিজাম উদ্দিন মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া থাইনখালী বিটের পালং খালীর বিভিন্ন এলাকা থেকে পাহাড় , টপ সয়েল কেটে বিভিন্ন্ জায়গায় সরবরাহ করে থাকে। এবং বর্তমানে এলাকায় নির্বিচারে পাহাড় কেটে মাটি পাচার করে আসছে একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র।
বনবিভাগের টহল দলের নেতৃত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, অবৈধ মাটি বহণকালে আমরা একটি ডাম্পার জব্দ করি পরে বহনকারিকে জরিমানা করা হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.