চকরিয়া প্রতিনিধিঃ
চট্রগ্রাম-কক্সবাজার মহা সড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়ায় পেছন থেকে ডাম্পার ট্রাকের চাপায় দুইটি মটর সাইকেল একটির দুই আরোহী নিহত ও অপর মোটর সাইকেল চালক ও গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন নিকটস্থ মোহাম্মদ নগর এলাকার নেজাম উদ্দিনের পুত্র আব্দুল ওয়াহেদ ছোটন (২২) ও তার বন্ধু। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম জানা যায় নি। অপর আহত মটর সাইকেল আরোহীর নাম হুমায়ুন (২০)। আহত হুমায়ুন স্থানীয় বানিয়ার ছড়া ষ্টেশনের মোটর সাইকেল মেকানিক।
সন্ধ্যা ৫ টায় বানিয়ারছড়া আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ হতাহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, চট্রগ্রাম-কক্সবাজার মহা সড়কের
বানিয়ার ছড়ায় উত্তরমুখী বেপরোয়াগতির একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সামনে চলন্ত দুইটি মোটর সাইকেলে পেছন দিক থেকে চড়াও হয়। এতে দুই মোটর সাইকেলের স্থানীয় মোহাম্মদ নগর এলাকার নেজাম উদ্দিনের পুত্র আব্দুল ওয়াহেদ ছোটন (২২) ও তার পেছনের আরোহী বন্ধুকে পিষ্ট করে অপর মোটর সাইকেলের উপরে গিয়ে চড়াও হয়। এতে ছোটন ঘটনাস্থলে ও, তার অজ্ঞাতনামা বন্ধু এবং অপর মটর সাইকেল আরোহী বানিয়ার ছড়া ষ্টেশনের মোটরসাইকেল মেকানিক হুমায়ুনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে নিহত ছোটনের বন্ধুও মারা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.