কোরবানিয়া ঘোনার নদী বালু খেকোদের দখলে

নিজস্ব প্রতিবেদকঃ

চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা একটি সুন্দর পরিপাটি গ্রামের নাম। বহমান পাহাড়ী ছড়াখালের পানি দিয়ে চলে কৃষি ও মৌসুমী সব্জির ফলন। কিন্তু এক বছর ধরে কতিপয় বালু দস্যু রাজনৈতিক ছত্রছায়ায় ছড়াখালে সেলু মেশিন দিয়ে বালু উত্তোলন করে একরের পর একর জমিতে মৃত্যু ফাঁদ তৈরী করে কোরবানীয়া ঘোনার কৃষি জমিকে কোরবানী দিচ্ছে। তিনটি মেশিনের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে হাজার-হাজার ফুট বালু। বালি পরিবহনের ফলে রাস্তাঘাট ভেঙ্গে হচ্ছে চৌচির।
ছোট্ট একটি খাল ছিল,সেটিকে কেটে কিছুই রাখেনি বালু খেকোরা।নষ্ট করছে শত-শত একর ফসলি জমি। বর্ষার পানি আসার সাথে-সাথে ভেঙ্গে যাবে চার পাশ এ ভয়ে পার্শ্ববর্তী বসতিগুলো পড়েছে চরম ঝুঁকিতে।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরিজ, পরিবেশ অধিদপ্তর সহ ভ্রাম্যমান আদালতের এর দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.