হারুনর রশিদ, মহেশখালী:
মহেশখালী থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩টার সময় মহেশখালী পৌরসভাস্থ অহনা কনভেসনাল হলে বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
থানার ওসি আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
বক্তব্য প্রদানকালে তিনি থানা পুলিশের প্রশংসা করে বলেন,অতীতে থানায় মাসে ৬০/৭০টি মামলা হতো; বর্তমানে আইন শৃংখলা পরিস্থিতি ভালো ,আগের তুলনায় থানায় মামলার সংখ্যা অনেক কম। এছাড়াও স্থানীয় সাংবাদিকদের উদ্দ্যোশে বলেন বস্তনিষ্ট সংবাদ পরিবেশন করে সমাজ পরিবর্তণে ভুমিকা রাখতে হবে।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার মো.হাসানুজ্জাম পিপিএম সেবা। তিনি বক্তব্য প্রধান কালে বলেন মহেশখালী থানায় টাউট বাটপার ও দালালদের স্থান হবেনা। সেবা নিতে কোন পয়সার প্রয়োজন নেই। পুলিশ জনগণের সেবক,একথা বিশ্বাস রেখেই কাজ করছে জেলা পুলিশ। এছাড়াও বিট পুলিশিং কার্যক্রমের উপর গুরুত¦পূর্ণ বক্তব্য রাখেন তিনি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল মো: জাহেদুল ইসলাম, মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মো: মাহফুজুর রহমান,পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, কমিউনিটি পুলিশিং এর উপজেলা সভাপতি আজিজুর রহমান বিএ, মহেশখালী কলেজের অধ্যক্ষ, মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, জেলা পরিষদের সদস্য ও মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মশরফা জন্নাত, শাপলাপুরের চেয়ারম্যান এড.এসএম আব্দুল খালেক।
উপস্থিত ছিলেন থানার এসআই,এএসআইসহ পুলিশ সদস্যবৃন্দ; ছোট মহেশখালীর চেয়ারম্যান জিহাদ বিন আলী, হোয়ানকের চেয়ারম্যান মোস্তফা কামাল,কালামারছড়ার চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, হোয়ানক ইউপির নুরুল কবির মেম্বার, বিভিন্ন ইউপির সদস্য এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্টানটি পরিচালনা করেছেন থানার পুলিশ পরিদর্শক তদন্ত আশিক ইকবাল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.