চকরিয়ায় অতিশীঘ্রই যুগ্ম জেলা স্থাপন ও আইনজীবি ভবন নির্মাণ করা হবে-এমপি জাফর

আবদুল মজিদ,চকরিয়া:
চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা কোর্টস্থ আইনজীবি সমিতির কার্যালয়ে ৪ ফেব্রুয়ারী’২১ইং সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া এডভোকেট’স এসোসিয়েশনের সভাপতি এডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মঈন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স)এমএ। তিনি বলেন, ভৌগলিকভাবে চকরিয়ার গুরুত্ব বেশি। পূর্বে পার্বত্য লামা-আলীকদম, উত্তরে সাতকানিয়া-লোহাগাড়া, পেকুয়া-বাশখালী, পশ্চিমে মহেশখালী-কুতুবদিয়া উপজেলার কারণে বিচারপ্রার্থীসহ সবশ্রেণী পেশার মানুষ এখানেই সমবেত হয়। গুরুত্ব বিবেচনায় বর্তমান সরকার চকরিয়ায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপন করতে যাচ্ছেন। যা আইন মন্ত্রণালয়ে অনুমোদন হয়ে বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ে ফাইল পোছেছে। অন্যদিকে সরকারীভাবে ভাবে চকরিয়ার বহুতল বিশিষ্ট আকর্ষণীয় আইনজীবি ভবনের কাজও শীঘ্রই শুরু হবে। যাতে তাঁর (এমপি) ব্যক্তিগত সহযোগিতাও দেওয়ার আশ^াস দেন।

উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মেকুলছুম মিনু, সিনিয়র আইনীজীবি এডভোকেট ইলিয়াছ আরিফ, এডভোকেট শাহ আলম, এডভোকেট লুৎফুল কবির, এডভোকেট নুরুল কাদের, এডভোকেট গিয়াস উদ্দিন, এডভোকেট গোলাম ছরওয়ার, এডভোকেট নুরুল হুদা,এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট মোঃ জাহেদ নেওয়াজ ও এডভোকেট আনোয়ারুল আলমসহ বিজ্ঞ আইনজীবিগন। আইনজীবি সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডভোকেট মফিজুর রহমান হেলাল ও এডভোকেট মোঃ শফিউল মোস্তফা নূরী, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, পাঠাগার সম্পাদক এডভোকেট আশিকুল বছির (নকিব) ও আপ্যায়ন সম্পাদক এডভোকেট শিহাব উদ্দিন (আছেম), জেলা প্রতিনিধি এডভোকেট শাহারিয়ার ফয়সাল প্রমূখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.