সেতু নির্মাণ পরিকল্পনায় মহেশখালী পরিদর্শনে সচিব

কাইমুল ইসলাম ছোটনঃ
সেতু স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও জায়গা পরিদর্শনে সেতু মন্ত্রনালয়ের সচিব এর নেতৃত্বে মহেশখালী পরিদর্শন করছে সেতু বিভাগ। মহেশখালী – কক্সবাজার পারাপারের জন্য মহেশখালীর জনসাধারণের দাবির প্রেক্ষিতে এই সেতুর সম্ভাব্যতা যাচাই করতে মহেশখালী এসেছে বলে জানান প্রতিনিধি দল।

৩ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০ টার দিকে মহেশখালী আদিনাথ জেটি ঘাট, পুরাতন জেটি ঘাট ও গোরকঘাটা চরপাড়াস্থ বীচ এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি দল।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কক্সবাজার-মহেশখালী পারাপারের জন্য সংযোগ সেতু স্থাপনের জায়গা নির্ধারণের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম গ্রহণ করবে বলে জানান সেতু সচিব।
সেতু স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষে সেতু মন্ত্রণালয়ের একটি টেকনিক্যাল টিম দ্রুত মহেশখালী পরিদর্শন করবে বলেও নিশ্চিত করেন সেতু সচিব।

সেতু স্থাপনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “দীর্ঘ তিন কিলোমিটারের দৈর্ঘ্যের এই সেতু স্থানীয় মানুষের চাহিদা ও সরকারের দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারের সাথে মহেশখালীর সংযোগ সেতু স্থাপন করার পরিকল্পনা সরকারের রয়েছে”।

এ সময় মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এম.পি, পরিচালক ও লাইলিং ডেভলপমেন্ট ড. মোঃ মনিরুজ্জামান, সেতু মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদাউস, সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব রহিমা আক্তার, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, তত্ত্ববধায়ক প্রকৌশলী মোঃ আবুল হোসেন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মোঃ ওয়াহিদুজ্জামান (চঃদা), সচিবের একান্ত সচিব এস.এম মাজাহারুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইসহাক, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে সহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.