রামু প্রতিনিধি
রামু উপজেলার ঈদগড়ের রেনুর ছড়া নামক স্থানে জেলা ডিবি পুলিশ সকাল ৯ টায় একটি সিএনজি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবা পরিবহনের দায়ে ১ ব্যক্তিকে আটক করা হয়েছে।
৯ জানুয়ারি সকালে সদর এসপি সার্কেল মামুনের নেতৃত্বে কক্সবাজার ডিবি পুলিশের ১ টি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ পিস ইয়াবাসহ বহনকারীর নম্বর বিহীন সিএনজি ও একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ইয়াবা ব্যবসায়ী কক্সবাজার সদর উপজেলার আবদুল হাফেজের পুত্র হাফেজ আহমদ( ৩৬)। ইয়াবা পরিবহন কৃত গাড়িটি নাইক্ষ্যংছড়ির বাইশারী হতে ঈদগাহ যাচ্ছিল বলে জানা যায়। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা হবে বলে জেলা সদর এস পি সার্কেল মামুন(ডিবি) জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.