ইসলামাবাদে বনবিভাগের সাথে দফা-রফা করে মাটি বিক্রি ! ঘর নির্মাণ !
ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার সদরের ইসলামাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালী এলাকায় বনবিভাগের জমি’র উপর মাটি কেটে বাড়ি নির্মাণ এবং মাটি বিক্রি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বিট কর্মকর্তা অফিসের স্টাফদের মাধ্যমে আর্থিক দফা-রফা করেছে বলে স্থানীয় সূত্র মাধ্যমে জানা যাচ্ছে। জানা যায়, স্থানীয় নূর মোহাম্মদ প্রভাবশালী হওয়ায় বনবিভাগের পাহাড় কেটে বাড়ি নির্মান করতেছে। নিজস্ব গাড়ি দিয়ে মাটি বিক্রিও করতেছে। আরো জানা যায়, তিনি বনবিভাগকে ম্যানেজ করে, স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব কাটিয়ে এধরনের পরিবেশ বিরোধী কাজ করতেছে। স্থানীয় গণ্যমান্য বক্তিদের মাধ্যমে কক্সবাজার উত্তর বন বিভাগীয় অফিসে জানানো হয় এবং বিভাগীয় কর্মকর্তা এর সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কিন্তু স্থানীয় বিট কর্মকর্তা অফিস ম্যানেজের নাম করে আর্থিকভাবে ফায়দা লুট করে নুর মোহাম্মদ গং এর কাছ থেকে। কিছুদিন পর পর, বিট অফিস ম্যানেজ করে- পাহাড় কাটে, মাটি বিক্রি করে এবং বাড়ি-ঘর নির্মান করতেছে। পাহাড় কাটা অপরাধ ! পাহাড় কেটে বাড়ি নির্মাণও অপরাধ ! আবার মাটি বিক্রি করাও অপরাধ ! ঠিক তেমনি স্থানীয় প্রশাসন ও বনবিভাগ নিরব থকাও অপরাধের মধ্যে পড়ে। গত বেশ কিছুদিন ধরে, পাহাড় কেটে এধরনের পরিবেশ বিরোধী কাজ কর্ম করে আসছে, ঠিক তখনই স্থানীয় বনবিভাগ ও স্থানীয় প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে !

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.