ওয়ান নিউজ ডেক্সঃ
৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় প্রতি বেঞ্চে একজন করে বসবে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশন (পিএসসি) আসন বিন্যাস প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রতি বেঞ্চে একজন করে ‘জেড’আকারে বসিয়ে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা নিতে শুধু রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র তৈরি করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.