২০২২’র ডিসেম্বরে রেলে চড়ে সমুদ্রনগরী কক্সবাজার

ওয়ান নিউজঃ আগামী বছরের ডিসেম্বরে চট্টগ্রামের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে থেকে দোহাজারী ও পটিয়া রুটে কমিউটার ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ২০১১ সালে রেলওয়েকে আলাদা মন্ত্রনালয়ে রুপান্তর করে রেলের উন্নয়নকে ত্বরান্বিত করেছে সরকার। তাই রেল এখন ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, রেলের দখল হয়ে যাওয়া সম্পদ উদ্ধার করা হচ্ছে। রেলের আর কোন জায়গা দখল করতে দেয়া হবে না।

রেললাইন সংস্কার ও রেলের উন্নয়নে মেগা প্রকল্পগুলোর গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘দোহাজারীতে অত্যাধুনিক জংশন হবে। অনেকের কর্মসংস্থান সৃষ্টি হবে। যারা রেলওয়ের জায়গা দখল করে আছেন, তারা অতিদ্রুত সরে যান। রেলওয়ে কর্তৃপক্ষ অচিরেই উচ্চেদ অভিযান পরিচলনা করবে।’

ডেমু ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরীসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.