শেষ দিনে জমে উঠেছে কক্সবাজার উন্নয়ন মেলা

নিজস্ব প্রতিবেদকঃ
শেষদিনে জমে উঠেছে কক্সবাজারের উন্নয়ন মেলা।
বন বিভাগ কক্সবাজার স্টলস্থলসহ অন্যান্য স্টলে গেলে দেখা যায় সাধারণ মানুষের ভিড়। এদিকে
বনবিভাগের কক্সবাজার (উত্তর) সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী আগত দর্শনার্থীদের সামাজিক বনায়ন, বন ও বন্যপ্রানী সংরক্ষনে বিশেষ লিফলেট বিতরণ করতে দেখা যায়।

মেলায় আজমিরা আর্ট গ্যালারী ক্যানভাস পেইন্টিং এ দেখা যায় সুন্দর  সব পেইন্টিং ।

জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে গত ২৭ মার্চ শুরু হয় ২ দিন ব্যাপী বাংলাদেশের এক অনন্য অর্জনে সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে কক্সবাজারে এই মেলায় আয়োজন করা হয় উন্নয়ন  মেলা।

বনবিভাগের উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ

২৭ ও ২৮ মার্চ মোট ২দিনব্যাপী উন্নয়ন মেলা আজ রাত ১০ টায় শেষ হবে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক বাস্তবায়িত ও চলমান মেগা প্রকল্প সমূহের বিবরণ ও অবস্থান জনগণের মাঝে তুলে ধরতে এই মেলা । এখান থেকে সব ধরনের নাগরিক সেবা প্রদান করা হবে। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৮০টি স্টল বসে ।

 

তবে বাংলাদেশ বেতারের ৪৭ নাম্বার একটি স্টলে সাইনবোর্ড দেখা গেলেও দায়িত্বশীল কাউকে দেখা যায়নি।

বাংলাদেশ বেতার কক্সবাজার স্টলে কাউকে দেখা যায়নি।

২ দিনব্যাপী অনুষ্ঠিতব্য মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সরকারের সব ডিপার্টমেন্ট স্ব স্ব উদ্যোগে নিজেদের সম্পাদিত উন্নয়নমূলক কাজগুলো প্রচার করবে এবং মেলায় আগতদের সংশ্লিষ্ট সেবা দেওয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.