নিজস্ব প্রতিবেদক,
করোনা পরিস্থিতি অবনতির কারণে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে এই লকডাউনের মধ্যেও বইমেলা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে।
রবিবার (০৪ এপ্রিল) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২১ এর কার্যক্রম চলমান রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২৭

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.