হাবিবুর রহমান সোহেল,
রামু হাইটুপি-গাছুয়াপাড়া রাস্তার মাথায় ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে নারী। এদের একজন রুজি বড়ূয়া। তিনি ৫০ হাজার ঋণের টাকা ও স্বর্ণসহ সব খুইয়েছেন এসময়। ছিনতাইয়ের ঘটনা চলাকালে যাত্রীদের শোর – চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দীর্ঘ সময় তাড়িয়ে ২ ছিনতাইকারীকে ধরে ফেলে তারা । পরে পুলিশে তুলে দেন এদেরকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(৮ মার্চ) সন্ধ্যা ৭টায়।
রামু থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান জানান,আটক দু’জনের মধ্যে একজনের নাম হলো আলমগীর হোসেন, (২৮)খরুলিয়া, অপরজন শফিউল আলম (৩৩) ভারুয়াখালী। তারা দুজনই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরো জানান, সম্প্রতি রামু উপজেলার কয়েকটি পাহাড়ি এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে। তাই উপদ্রব এলাকা যথাক্রমে উখিয়ারঘোনা, হাইটুপি, কচ্ছপিয়া ও গর্জনিয়া সহ দূর্গম এলাকার জনবসতিপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে পাশাপাশি জনগনকে সচেতন করে তোলা হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.