রাঙ্গুনিয়াতে করোনা জনসচেতনতায় পুলিশের মাস্ক বিতরণ

আবুুল কালাম, চট্রগ্রামঃ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিট-১৯) সংক্রমণের এর দ্বিতীয় ধাপে জনসচেতনতায় রাঙ্গুনিয়া থানা পুলিশের উদ্যােগে সারা দেশের ন্যায় নানা বিবিধ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ মার্চ) সকাল ১১ টায় রাঙ্গুনিয়া থানার সামনে ”মাস্ক পরার অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ” শ্লোগানে বৈশ্বিক মহামারি উদ্বুদ্ধ করনে কোভিট-১৯ মাস্ক বিতরণ কর্মসূচি ও করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে রাঙ্গুনিয়া থানার ওসি(তদন্ত)মাহাবুব মিল্কি’র নেতৃত্বে প্রচার প্রচারনা শুরু করেন।

রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে করোনা মোবাবেলায় সচেতনা মূলক সভা করেন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। সারা দিন সাধারণ মানুষের মাঝে মাক্স ও সচেতন মূলক লিফলেট বিতরণ করেন। সরকারি নির্দেশনা মেনে ঘর থেকে বের হওয়ার সময় মাক্স পরিধান করার আহ্বান জানাই রাঙ্গুনিয়া থানা পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.