রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষন ইন্সটিটিউট এর আনন্দ শোভাযাত্রা 

,

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

২৫/১১/২০১৭ ইং শনিবার রাঙ্গামাটি  কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর”মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে  তুলে ধরার “আনন্দ শোভাযাত্রা” বের হয়। এই শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষন ইন্সটিটিউটে এসে শেষ হয়। উক্ত আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অত্র এটিআই রাঙ্গামাটির সুযোগ্য অধ্যক্ষ এবং অতিরিক্ত পরিচালক জনাব রমনী কান্তি চাকমা, এবং আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অঞ্চল এর উপ-পরিচালক জনাব তপন কুমার পাল, অত্র ইন্সটিটিউট এর মূখ্য প্রশিক্ষক জনাব আলী আহমদ, উর্দ্ধতন প্রশিক্ষক জনাব মোঃ মুশিউল ইসলাম,প্রশিক্ষক জনাব মোহাম্মদ শাহে আলম আর উপ-সহকারী প্রশিক্ষক জনাব আশু রঞ্জন চাকমা, জনাব মহালী কুমার চাকমা, জনাব মোঃ সুলতানুল হক এবং অত্র ইন্সটিটিউটের ৪র্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ ও ছাত্র- ছাত্রী বৃন্দ এই আনন্দ শোভাযাত্রাই অংশ গ্রহন করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.