রশিদ নগর চেয়ারম্যান শাহ আলমসহ ৬জন কারাগারে

আবদুল মালেক সিকদার, রামু :
রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ ৩ নেতার উপর বর্বরোচিত হামলার ঘটনায় মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান এম,ডি শাহ আলম,লাল মিয়ার ছেলে ফায়সাল, মৃত কালু মিয়ার ছেলে রমজান আলী প্রকাশ রমজান ডাকাত, মৃত আবু শামা প্রকাশ তোফায়েল আহমদের ছেলে মোঃ কাশেম প্রকাশ ডাকাত কাশেম, মৃত ছালে আহাম্মদের ছেলে জাফর আলম, মোজাফফর আহাম্মদের ছেলে শাহজাহানসহ ৬ জনের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত, ১৪ ফেব্রুয়ারি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত রাজিব কুমার বিশ্বাস এ আদেশ
প্রদান করেন।
উল্লেখ্য গত ২৩ জানুয়ারি রামু রশিদ নগর পানিরছড়া মামুন মিয়ার বাজারে চেয়ারম্যান শাহ আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের উপর অতর্কিত ভাবে বর্বরোচিত হামলা করে, এতে গুরুতর আহত হন রশিদ নগর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি নজিবুল আলম (নজিব), সহ সভাপতি সাইফুল ইসলাম, সাবেক ছাত্র লীগ নেতা বর্তমান ইউনিয়ন সেচ্ছাসবক লীগের সভাপতি মিজানুর রহমান, এ ঘটনায় আহত নজিবুর আলম( নজিব)এর ভাই শাহা আলম বাদি হয়ে শাহ আলম চেয়ারম্যানসহ ১৮ জনকে অভিযুক্ত করে ২৪ জানুয়ারি রামু থানায় মামলা দায়ের করেন (মামলা নং২৭)। উক্ত মামলায় মহামান্য হাইকোর্ট শাহ আলম চেয়ারম্যান সহ ১১ জনকে সাময়িক জামিন প্রদান করেন এবং নিম্ন আদালতে আত্মসমপর্ণ করার জন্য নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ মতে ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাহ আলম চেয়ারম্যানসহ ১১ জন আত্মসমপর্ণ করতে গেলে দীর্ঘ শুনানির পর জামিন বাতিল করে আদালত ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় শাহা আলম চেয়ারম্যান সহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন । ৫ জনকে জামিন প্রদান করেন।
বাদীপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন এডভোকেট মোস্তফা, এডভোকেট আয়াছ উদ্দিন, এডভোকেট আমির হোসেন, এডভোকেট সাজ্জাদুল করিম,এডভোকেট জিয়াউদ্দিন ভুলু।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.