মানব কল্যাণ উন্নয়ন সংস্থা বাংলাদেশ’র সমন্বয় সভা স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় 

প্রেস বিজ্ঞপ্তি

একঝাক মানবিক কর্মী নিয়ে গত ২৭ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায়  মানব কল্যাণ উন্নয়ন সংস্থা বাংলাদেশ ‘র কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ উন্নয়ন সংস্থা বাংলাদেশ’র উপদেষ্টা পরিষদের সদস্য জনাব ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান নুরী । সংস্থার ব্যবস্থাপনা পরিচালক জনাব শহিদুর রহমান শহীদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভাটি আরম্ভ হয়। উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সংস্থার অর্থ বিষয়ক পরিচালক জনাব মোঃ খোরশেদ আলম, অফিস বিষয়ক পরিচালক জনাব মোঃ আবু সায়েম ,সহকারী পরিচালক জনাব সাইফুল ইসলাম, জনাব রিদুয়ানুল হক, জনাব মোঃ দিদারুল আলম, জনাব আহাম্মদ ছাফা,এহসানুল করিম কাউসার,একলাসুর রহমান,জনাব সাইফুল ইসলাম,মোহাম্মদ গিয়াস উদ্দিন,সাউন হাসনাত ইউনুস,মোঃ নুরুল আলম,মোঃ শাহ আলম, মোঃ আব্দুর রহিম, মোঃ আবু বক্কর , মোঃ আবুল কালাম প্রমখ ব্যক্তিসহ আরও অনেক গুনীজনেরা উপস্থিত ছিলেন। সমন্বয় সভার মুল বিষয়বস্তু ছিল মুলত সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে করণীয়। এতে উপদেষ্টা পরিষদের সদস্য জনাব ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী তার বক্তব্যে সংস্থার কাজের অগ্রগতি ও সার্বিক উন্নয়নে নানান দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সংস্থার সার্বিক সামাজিক কাজে সহায়তার হাত বাড়িয়ে দেন ।
মানব কল্যাণ উন্নয়ন সংস্থা বাংলাদেশ-এর মুলত প্রতিপাদ্য বিষয় হলো পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত,গরীব,অসহায়,নিঃস্ব,হতদরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষার মাধ্যমে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এবং সরকারের স্বপ্ন বাস্তবায়ন সহায়ক ভুমিকা পালন করা।
এতে উপস্থিত সকলে মানব কল্যাণ উন্নয়ন সংস্থা বাংলাদেশ’র উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করেন ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.