প্রেস বিজ্ঞপ্তিঃ
মানব কল্যাণ উন্নয়ন সংস্থা বাংলাদেশ’র উদ্যোগে চলমান কার্যক্রম শীতবস্ত্র ও মাস্ক বিতরণ সফলতার সাথে সম্পন্ন হয়েছে । গত ২৭ জানুয়ারী থেকে এই কার্যক্রম শুরু হয়ে ২৯ জানুয়ারী শেষ করে।
সংস্থার প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান নুরী বলেন, সংস্থার উদ্যোগে সেবা মূলক প্রজেক্টের মধ্যে প্রতি বছরের ন্যায় কক্সবাজার পৌরসভা ও কক্সবাজার সদর উপজেলা সহ সংস্থার বিভিন্ন শাখার সমন্বয়ে শুরু হওয়া শীতবস্ত্র বিতরণ ও বিশ্বব্যাপী মরণব্যাধি করোনাভাইরাস থেকে মানুষ কে সুরক্ষার করার জন্য শহর থেকে গ্রাম অঞ্চলে মাস্ক সহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ সফলতার সাথে ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। আমরা ইতিপূর্বে আরো অনেক মানুষের সেবামূলক বিভিন্ন ধরনের প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। যাদের অক্লান্ত পরিশ্রম অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।
বাংলাদেশ সরকারের শিক্ষামূলক কার্যক্রমকে আরো বেগবান করার জন্য সংস্থা উদ্যোগে সুশিক্ষা প্রদান করার জন্য শিক্ষা প্রজেক্ট কার্যক্রম বিভিন্ন এলাকায় চলমান আছে বলে জানান সদস্যগন ।
সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান শহীদ প্রধান পরিচালকের বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন মানব কল্যাণ উন্নয়ন সংস্থা বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক উন্নয়ন মূলক ও সেবামূলক সংস্থা । এই সংস্থার উদ্যোগে সমাজের অনেক মানুষ ইতি মধ্যে সু্যোগ সুবিধা পেয়েছেন। তিনি আরও বলেন, সংস্থার কাজকে আরও সু প্রসারিত করার জন্য তিনি সকল স্তরের লোকদের পাশে থাকার জন্য আহবান জানান । এই শীতবস্ত্র ও করোনার সামগ্রী সকলের দানকৃত এই ভালবাসা সঠিক মানুষদের কাছে পৌছে দিতে পেরে আমরা সংস্থার পরিবার গর্ববোধ করছি। সংস্থার উদ্যোগে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করার সময় উপস্থিত ছিলেন সংস্থার অর্থ বিষয়ক পরিচালক খোরশেদ আলম,মানবাধিকার বিষয়ক পরিচালক আবুল হোসেন , কক্সবাজার জেলা শাখার অর্গানাইজার হুমায়ুন কবির ,সাদ্দাম হোসাইন, কলিম আহাম্মদ,শামসুল ইসলাম, ফারুক আহমেদ,মামুনর রশিদ,মোঃ শামীম হোসাইন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলম, শাহাদাত হোসাইন, আনোয়ারুল ইসলাম, আব্দুস সাত্তার, মইনুল ইসলাম,মোহাম্মদ গিয়াস, উদ্দিন, মাওলানা মতিউর রহমান, এরশাদ উল্লাহ, আবদুশ শাকুর,আবু সুবহান, মফিদুল ইসলাম,মাওলানা হুমায়ুন, মাওলানা জুনায়েদ সহ আরও প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.