মহেশখালীতে ১১ হাজার করোনা’র টিকা বরাদ্দ দেয়া হয়েছে

কাইমুল ইসলাম ছোটনঃ
মহেশখালীতে ১১ হাজার টিকা বরাদ্দ দেয়া হয়েছে। যা দুই ডোজ করে সাড়ে ৫ হাজার লোককে প্রদান করা যাবে। আগামী ৭ তারিখ থেকে ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া শুরু হয়ে ২০ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। জানিয়েছেন ডাঃ মাহফুজুল হক।  প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাদান কর্মসূচী চলবে। ৪ ই ফ্রেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে মহেশখালীতে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক সব বিষয়ে তথ্য দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাঃ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “প্রাথমিক ভাবে ১৫ ক্যাটাগরীর নির্দিষ্ট ব্যক্তিদের করোনার টিকা প্রদান করা হলেও পর্যায়ক্রমে তা সকলকে নিশ্চিত করা হবে। এই টিকা নিতে ভয় পাওয়ার কোন কারণ নেই। ইতিমধ্যে যাদের টিকা দেয়া হয়েছে তারা সবাই সুস্থ আছেন। যারা টিকা নিবেন তাদের দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে।” এ সময় করোনার টিকা নিয়ে কোন অপপ্রচার না চালানোর অনুরোধ জানান তিনি।

এদিকে জানা যায়, ১৫ ক্যাটাগরীর যে কেউ নির্দিষ্ট ওয়েবসাইট কিংবা সফটওয়্যারে প্রবেশ করে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। পরে এসএমএস এর মাধ্যমে টিকা তারিখ জানিয়ে দেয়া হবে।  

সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজলা ইঞ্জিনিয়ার সবুজ কুমার দে, পিআইও রাশেদুল ইসলাম, সকল ইউপি চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা, সমাজকর্মী, এনজিও ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.