বিএনপি-জামায়াত প্যানেল সভাপতিসহ ১১ পদে জয়ী, সম্পাদকসহ ৬ পদে আওয়ামী লীগ
কক্সবাজার জেলা বারের নির্বাচন
ইমাম খাইর, কক্সবাজার#
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১১ পদ পেয়ে বিএনপি-জামায়াত প্যানেল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্টতা অর্জন করেছে।
২০১৫-২০১৬ সালের পর এই প্রথম তারা জেলা বারের নির্বাচনে বিরাট বিজয় পেলো।
অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ ৬টি পদ পেয়েছে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) রাতে ভোট গননা শেষে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট কামরুল হাসান।
জেলা বার ভবন ও চকরিয়া বার ভবন পৃথক এই ২ টি ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ১৭টি পদে একটানা ভোট গ্রহণ করা হয়।
বিএনপি-জামায়াত মনোনীত এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও এডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান প্যানেলের বিজয়ীরা হলেন-সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী। তার প্রাপ্ত ভোট-৩৮২। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল পেয়েছেন ৩০৫ ভোট। সিনিয়র সহসভাপতি পদে এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ ৩৭৬ পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোহাম্মদ নুরুল আমিন পেয়েছেন ৩০১ ভোট। ৩৫৪ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মোহাম্মদ আমির হোছাইন-২। প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোহাম্মদ রফিক উদ্দীন পেয়েছেন ৩১৯ ভোট। পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী এডভোকেট রশিদুল আলম চৌধুরী ৩৫৩ পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ৩২৩ ভোট। এডভোকেট নুরু রশিদ আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী এডভোকেট শওকত বেলালের প্রাপ্ত ভোট ৩০৫।
একই প্যানেলে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- এডভোকেট রাবেয়া সুলতানা (প্রাপ্ত ভোট-৩৯৭), এডভোকেট আবুল আলা (প্রাপ্ত ভোট-৩৭৭), এডভোকেট নুরুল মোর্শেদ আমিন (প্রাপ্ত ভোট-৩৫৮), এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী (প্রাপ্ত ভোট-৩৫২) এবং এডভোকেট সব্বির আহমদ (প্রাপ্ত ভোট-৩৩৯)।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের বিজয়ীরা হলেন-সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ (প্রাপ্ত ভোট-৩৭৪)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান পেয়েছেন ৩১২ ভোট। সহসাধারণ সম্পাদক (সাধারণ) পদে এডভোকেট এরশাদ উল্লাহ সিকদার (প্রাপ্ত ভোট-৩৬১)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট এ.কে.এম এরশাদ উল্লাহ মিল্টন পেয়েছেন ৩২৩ ভোট। একই প্যানেলে নির্বাহী সদস্য পদে এডভোকেট বেদারুল আলম (প্রাপ্ত ভোট-৩৬২), এডভোকেট মোহাম্মদ ইসহাক (প্রাপ্ত ভোট-৩৪৭), এডভোকেট এডভোকেট সফা বিনতে আবদুল্লাহ ছবাহ (প্রাপ্ত ভোট-৩৩৬) এবং এডভোকেট একরামুল হুদা (প্রাপ্ত ভোট-৩৩৫) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, মোট ৭৩০ জন ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৬৯৭টি। তারমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ৬৮৩ জনের মধ্যে ৬৫০ জন। চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ২ জন নির্বাচন কমিশনারসহ ৪৯ জনের মধ্যে ৪৭ জন ভোট দিয়েছেন।
এডভোকেট কামরুল হাসান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া এডভোকেট শ্যামল কান্তি চৌধুরী সহকারী প্রধান নির্বাচন কমিশনার-১, এডভোকেট মোহাম্মদ বাকের সহকারী প্রধান নির্বাচন কমিশনার-২ ছিলেন।
কমিশনের সদস্য ছিলেন- এডভোকেট নুর উল আলম, এডভোকেট ফরিদ আহমদ, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট সিরাজ উল্লাহ। তারমধ্যে এডভোকেট ফরিদ আহমদ ও এডভোকেট আবু ছিদ্দিক চকরিয়া উপজেলা চৌকি কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে প্রতি বছর নির্বাচন হয়। ১৭ জনের কার্যকরী কমিটিতে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি থেকে একজন করে মোট ৩ জন অতিরিক্ত সদস্য প্রতিনিধি কো-অপ্ট করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.