প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মোরশেদ আহাম্মদ বাবু’র শোকসভা ১ মার্চ (সোমবার) শহীদ দৌলত ময়দানে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি।
বিশেষ অতিথি থাকবেন- বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর সভার মেয়র মুজিবুর রহমান।
পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর এক বিবৃতিতে উক্ত শোখ সভায় কক্সবাজারের সর্ব সাধারণকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:২৯

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.