ফারুকী-তিশার বিয়ের সাত বছর

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ঢালিউডের জনপ্রিয় দম্পতির নাম তিশা-ফারুকী। যাদের একজন হলেন নামকরা অভিনেত্রী এবং অপরজন বিখ্যাত পরিচালক।

ঢালিউডের এই জুটি অবশ্য প্রেম করেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। ২০১৩ সালের ১৬ জুলাই ফারুকী ও তিশা ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। যদিও তাদের প্রেমের পর্ব শুরু হয় অনেক দিন আগে থেকেই।

বেশ জমকালো আয়োজনে রাজধানীর একটি রেন্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে তাদের বিবাহবার্ষিকী। মিডিয়া অঙ্গনের প্রিয় মানুষরা শুভেচ্ছা জানাতে আসেন তাদের।

নাট্য ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, কবি নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যক আনিসুল হক, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, ন্যান্সি, অমিতাভ রেজা, চঞ্চল চৌধুরীসহ আরও অনেককে দেখা গেছে।

বেশ কজন তারকা দম্পতিও হাজির হয়ে ছিলেন। তাদের মধ্যে ছিলেন— তৌকীর-বিপাশা, মোশাররফ করিম-জুঁই।

আজ তিশার তার অফিসিয়াল ফেসবুকে পেজে এক পোস্টের মাধ্যমে তাদের বিবাহবার্ষিকীর কিছু ছবি পোস্ট করেছেন। তাতে লিখেছেন, ‘Alhamdulillah! Seven beautiful years. Looking forward to many more to come. Happy anniversary to us!- Tisha’

উল্লেখ্য, ফারুকী পরিচালিত ‘পারাপার’ টেলিফিল্মে কাজ করতে গিয়ে চেনাজানা শুরু দু’জনার। ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয়। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক পরিণতি পায় বিয়েতে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.