কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক সমুদ্রকন্ঠে ১৪ ফেব্রুয়ারি ‘ইয়াবার পরশে শামী আরা এখন কোটিপতি, দৈনিক আজকের কক্সবাজার বার্তায় ১৫ ফেব্রুয়ারি ‘নুনিয়ারছড়ায় অধরা দুই ডজন কারবারি : শূন্য থেকে কোটিপতি সোহেল (কালুর ছেলে) ও শামীম আরা’ শীর্ষক সংবাদ দুটি আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদ দুটি অসত্য, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত ও অপপ্রচার মাত্র। সংবাদ দুটিতে আমার নামও ভূল উপস্থাপন করা হয়েছে। আমার প্রকৃত নাম শামীমা আক্তার।
মূল বক্তব্য হচ্ছে এলাকায় আমরা শান্তিপূর্ণ বসবাস করছি। কারো সাথে কোন বিরোধ নেই। আমি খেটে-খাওয়া মানুষের জন্য কাজ করি। এলাকায় সমাজসেবা থেকে শুরু করে মানুষের সুখে দুঃখে পাশে আছি সবসময়। আমরা পারিবারিক ভাবে স্বচ্ছল, আমার মায়ের নামে রেললাইনের ভূমি অধিগ্রহণের টাকা পেয়েছি। তাছাড়া আমার স্বামীও একজন স্বাবলম্বী। তিনি চকরিয়ায় পৈত্রিক সম্পত্তি বিক্রির টাকা পেয়েছেন এবং তাঁর টমটম ব্যবসা/গ্যারেজ রয়েছে। তিনি
দীর্ঘ ২০/২৫ বছর ধরে তেলের পাম্প-ব্যবসার সাথে জড়িত। ওই পাম্প বিক্রি করে মূলত ঘরের নির্মাণ কাজ করছি। কোনদিন-কোন সময় আমরা ইয়াবা, মাদক বা কোন অপরাধে জড়িত নই।
কারো সঠিক নাম, ঠিকানা ও তাঁর বিস্তারিত না জেনে অহেতুক, বিভ্রান্তি ও হয়রানিমূলক খবর প্রকাশ করা সংবাদপত্র, সাংবাদিকতা এবং একজন প্রকৃত সাংবাদিকের কাজ নয়! তাছাড়া সংবাদে আমার বক্তব্যও নেয়া হয়নি।
মূলত আগামী পৌর নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় পরিবেশ ঘোলাটে করতে একটি মহল মারিয়া হয়ে উঠেছে। তারাই মূলত ইয়াবার ধোঁয়া তুলে এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে চাচ্ছে এবং একটি মহল যে কোন মুহূর্তে আমাকে সুকৌশলে ইয়াবা দিয়ে ফাঁসানোর জন্য উঠেপড়ে লেগেছে বলে আমি সন্দেহ পোষণ করছি। এ ব্যাপারে আমি আমার প্রিয় এলাকাবাসি ও প্রশাসনের সুনজর কামনা করছি।
বর্তমানে আটক শীর্ষ ইয়াবা কারবারি ফারুক এবং তার পরিবারের সাথে আমাদের সীমানা সংক্রান্ত বিরোধ চলছে। সঠিক এই তথ্য উপস্থাপন না করে আমাকে অহেতুক তার সহযোগি লিখা হয়েছে সংবাদে। যা হয়রানি ও অপপ্রচার মাত্র।
এলাকায় আমি অত্যন্ত স্বচ্ছ, সুন্দর ও পরিচ্ছন্ন ভাবে বসবাস করছি। সামাজিক ভাবে আমার ব্যাপক পরিচিতি রয়েছে। মানুষের পাশে থেকে সেবা, উন্নয়ন ও সামাজিক কাজ করছি। মাদক-অপরাধ সম্পর্কে আমরা সর্বোচ্চ সর্তক রয়েছি। প্রতিরোধ ও জনসচেতনতায় কাজ করছি।
প্রকাশিত সংবাদ দুটির আমি আবারো তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসন ও এলাকাবাসিকে বিভ্রান্ত না হওয়ার আহবান করছি।
প্রতিবাদকারি
শামীমা আক্তার
নুনিয়ারছড়া, কক্সবাজার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.