বার্তা সম্পাদকঃ
কক্সবাজার পৌরসভা নির্বাচন নিয়ে সরগরম কক্সবাজার আওয়ামী লীগের রাজনীতি। একদিকে যেমন বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছে ঠিক তেমনি শৃঙ্খলা না মানায় আওয়ামী লীগের কয়েকজন নেতা কে বহিষ্কার করা হয়েছে।
কক্সবাজার জেলা যুব মহিলা লীগ সভাপতির পদ থেকে তাহমিনা চৌধুরী লুনা পদত্যাগ করলেও বসে নেই জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেত্রী তসলিমা আক্তার রুমানা।
তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যুব মহিলা লীগের নেতাকর্মীদের নিয়ে গত ২৬ মে প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয় ।
এরপর থেকে তসলিমা আক্তার রুমানার নেতৃত্বে জেলা যুব মহিলা লীগ কক্সবাজার পৌর এলাকা নৌকার প্রতীকের তথা মাহবুবুর রহমান চৌধুরীর সমর্থনে সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা চাইছে ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিচ্ছেন।

জেলা যুব মহিলা লীগ নেত্রীরা মনে করছেন, কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা নজরে দেখুন বলে দেশের সর্ববৃহত্ মেগা প্রকল্প কক্সবাজারের চলমান রয়েছে এবং বর্তমানে এই জুনের বাজেটে আরও ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন কক্সবাজারের জন্য। যদি বর্তমান
আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী নির্বাচিত হয় এখন যে উন্নয়ন হয়েছে তাঁর আরও দ্বিগুন উন্নয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাধারন জনগণ যদি ভুল করে তবে আমরা সেই উন্নয়ন থেকে বঞ্চিত হব। আশা করছি আগামী ১২ ই জুন কক্সবাজার পৌরবাসী আওয়ামী লীগ মনোনীত সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমানকে মেয়র নির্বাচিত করে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

কক্সবাজার ১১নং ওয়ার্ড়ের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার জানান, আমাদের সাধারণ সম্পাদক তাছলিমা আক্তার রুমানা নেতৃত্বে যুব মহিলা লীগের এক ঝাক নেতা কর্মী ২৬ তারিখ প্রতীক বরাদ্দের পর থেকে শহরের প্রতিটি অলি গলি এবং বিভিন্ন ওয়ার্ডে মানুষের দ্বারে দ্বারে শেখ হাসিনার সালাম পৌঁছে দিচ্ছি। এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কা তথা মাহবুব চৌধুরী মাবু র জন্য ভোট চাচ্ছি। ১২জুন নৌকাকে বিজয় করতে কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাছলিমা আক্তার রুমানা যুব মহিলা লীগের নেতা কর্মীদের সাথে নিয়ে শহরের প্রতিটি অলি গলি সচে বেড়াচ্ছেন। আমরা আশাবাদি আমাদের প্রার্থী বিপুল ভোটে জয় হবেন।
কক্সবাজার জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তসলিমা তসলিমা আক্তার রোমানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাহবুবুর রহমান চৌধুরীকে নৌকা প্রার্থী মনোনীত করেছেন। আমরা যুব মহিলা লীগ নৌকাকে বিজয়ী করতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের পরিশ্রম বিফলে যাবেনা।
কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয় জানায়, কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন। ১২টি ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ৪৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.