তামাক কোম্পানী টিকিয়ে রাখতে মানববন্ধন !

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে অভিনব একটি মানববন্ধন করেছে শত শত তামাক চাষীরা । তারা মানববন্ধনের মাধ্যমে দেশীয় তামাক কোম্পানীদের টিকিয়ে রাখতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।। তারা মনে করছেন দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানি বন্ধ হয়ে গেলে তাদের তামাক ক্ষেত এর দাম পাওয়া যাবে না। এবং কম মুল্যে সিগেরেট পাওয়া যাবেনা । শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক কোম্পানির জন্য আলাদা নীতিমালা প্রণয়নের দাবিতে

বৃহস্পতিবার(২৮ জানুয়ারী) সকালে কক্সবাজারের চকরিয়া, লামা ,ও রামু থেকে আসা শত শত তামাক চাষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।
চাষী বেলাল জানান,আমরা গরিব চাষী আজকে চাষ থেকে আমরা দূরে আছি। কেননা আমাদের তামাক চাষ করার পরে সেটা বিক্রি করা যাচ্ছে না। দেশে বর্তমানে শুধুমাত্র দুটি বিদেশি কোম্পানি এবং কয়েকটি দেশীয় কোম্পানি তামাক ক্রয় করে। কিন্তু আজ থেকে ১০ বছর আগেও আমরা প্রায় ২৫ থেকে ৩০ টি শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির কাছে ন্যায্য মুল্যে তামাক বিক্রি করতাম । এসকল শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানি দেশের মানুষের ক্রয় ক্ষমতার বাইওে যেন না যায সিদিকে খেয়াল করে সিগারেট তৈরি এবং আমরা তাদের জন্য তামাক উৎপাদন করে দিতাম। বিদেশী সিগারেট কোম্পানী শুধুমাত্র উচ্চমানের সিগারেট তৈরি করে। তাই আমাদের তামাক পাতা দেশীয় কোম্পানির কাছে বিক্রি করতাম বেশি। কিন্তু এখন এই বিদেশী কোম্পানী বিশেষত ব্রিটিশ আমেরিকান কোম্পানী (বিএটি) নিম্নমানের সিগারেট উৎপাদন করে পুরাে বাজার দখল করে নিয়েছে তাদের সাথে প্রতিযোগিতা করে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানিগুলাে পেরে উঠছেনা । তাই দেশীয় কোম্পানী গুলোকে বাচাঁতে আজকের এই মানববন্ধন আমাদের।
বর্তমানে ৩০ টি শতভাগ মালিকানাধীন কোম্পানির মধ্যে অধিকাংশ কারখানাগুলা কোন মতে চলছে কিংবা বন্ধ আছে বলে জানা গেছে মানববন্ধনের বক্তাদেও কাছ থেকে।
মানববন্ধন থেকে দাবি রাখেন ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রীও সংসদে বিল পাস করেছিলেন শতভাগ মালিকানাধীন কোম্পানির জন্য আলাদা নীতিমালা তৈরি করে যাতে তারা উৎপাদনে ফিরে আসতে পারে এবং ব্যবসা বাণিজ্য করতে পারে।

লামা থেকে মানববন্ধনে আসা শফিক জানান,এই শতভাগ মালিকানাধীন কোম্পানি কখনো এদেশ ছেড়ে যাবে না কিন্তু আমরা জানি অনেক বিদেশি কোম্পানি এ দেশে এসেছিল। তারা ব্যবসা করেছে, মুনাফা করেছে, তারপর তারা ব্যবসা গুটিয়ে চলে গেছে। তারা এদেশের জন্য কিছুই রাখেনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.