টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির এমআরদের ভোগান্তিতে রোগীরা
টেকনাফ প্রতিনিধি,
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন ঔষধ কোম্পানির এম আরদের অঘোষিত আস্তানাতে পরিনত হয়েছে৷ ডাক্তারদের চেম্বারের আশে পাশে রোগীর চেয়ে তাদের ভীড় কয়েক গুন বেশি ৷ টেকনাফ পৌরসভার ৪ নং ওয়াডের সৈয়দ আলম জানান ১২-০২-২০১৭ বিকাল ৪টার দিকে আমার বাচ্ছাকে ডাক্তার দেখাতে গিয়ে দেখা যায় এম,আরদের কয়েকটি দল দাড়িয়ে আছে ডাক্তার-ভবনের সামনে ৷ এরপর যা দেখলাম, আরো ভয়াবহ ! কোন রোগী ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসলে তার সামনে হাজি হয়ে প্রেস্কিপশনটা নিয়ে টানাটানি করে বলে একটু দেখি৷ তারপর রীতিমত (প্রেস্কিপশন)টা মোবাইলে ছবি তুলে নিতে ব্যস্ত সবাই ৷ বিবেকবান মানুষেরা একটু মাত্র চিন্তা করলে বুঝতে দেরি হওয়া কথা নয়, ডাক্তার মহাশয়দের গুরুত্বপূর্ণ উপহার ঘুষ দিয়ে তারা নিজেদের কোম্পানির নিম্নমানের ঔষধ লেখিয়ে নিচ্ছে৷মোবাইলে ছবি তুলে প্রেস্কিপশন টা ঔষধ কোম্পানির কাছে পাঠালে এমআরদের চাকরী নাকি মজবুদ হয়।এতে লাভবান হচ্ছে এম আর ও ঔষধ কোম্পানি, প্রতারিত হচ্ছে স্থানীয় সহজ-সরল সাধারণ মানুষ।এই গুলি কি দেখার কেউ আছেন?

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.